জাতীয় কন্যা শিশু দিবস ২০২০

আজ ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস ২০২০। প্রতি বছরের মত এই বছরও সারা বাংলাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে যথাযথভাবে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হবে। এবছর কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য — ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’।

কন্যা শিশুর প্রতি জেন্ডারভিত্তিক বৈষম্য রোধে তাদের অধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু বিকাশের বিষয়টিকে বৃহত্তর সামাজিক আন্দোলনে রূপ দেয়ার লক্ষ্যে ২০০০ সালে তৎকালীন সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় একটি সরকারি আদেশের মাধ্যমে শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনকে কন্যাশিশু দিবস হিসেবে পালনের লক্ষ্যে ৩০ সেপ্টেম্বরকে ‘জাতীয় কন্যা শিশু দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেন। তখন থেকেই প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। ২০১২ সালে, জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ১১ ই অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালনের ঘোষণা দেন।

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনের লক্ষ্য হলো মেয়েদের যে সকল সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলি সমাধান করা এবং মেয়েদের ক্ষমতায়ন করা এবং তাদের নিজেদের মানবাধিকার সম্পর্কে অবগত ও সচেতন করা। একটি নিরাপদ, শিক্ষিত এবং স্বাস্থ্যকর জীবন প্রতিটি কিশোরীর অধিকার, কেবলমাত্র কৈশোর কালেই নয় এটি একটি মেয়ের সম্পূর্ণ জীবনের অধিকার। তাই কৈশোরবস্থায় যদি মেয়েদের কার্যকরভাবে সমর্থন করা হয় তবে মেয়েরা বিশ্ব পরিবর্তনের সম্ভাবনা রাখে – উভয়ই আজকের ক্ষমতায়িত মেয়ে এবং আগামীকালের শ্রমিক, মা, উদ্যোক্তা, পরামর্শদাতা, গৃহস্থালি এবং রাজনৈতিক নেতা হিসাবে।

আমাদের মনে রাখতে হবে, আজকের ক্ষমতায়িত কন্যা শিশু আগামীর ক্ষমতায়িত নারী।পৃথিবীর মোট জনসংখ্যারপ্রায় অর্ধেক মেয়ে এবং আজ সভ্যতার যে আগ্রগতি ও বিকাশ আমরা দেখতে পাচ্ছি তা মেয়েদের ছাড়া সম্ভব ছিল না। তাই তো আমাদের জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল বলেন,”বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যানকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *