“এক টুকরো কাগজ” -উম্মে কুলছুম

কাগজ!!!
সাদা ধবধবে হয় আবার রশি আঁকাও হয়
রঙিন হয়, মলিন হয়, তামাটে হয়
আবার কালোও হয় বৈকি!
হরেক রংয়ের মাঝে যে কোনটাই
বদলে দিতে পারে কারো জীবন,
গড়ে দিতে পারে কারো সম্পর্ক, জুড়ে দিতে পারে দুটি মন।।
ফ্রেশ মূল্যহীন কাগজটাতে যখন
তুলির আঁচড়ে বা কালির অক্ষরে কিছু লেখা হয়
তখন সেটা হয়ে যায় অমূল্য রতন।।

সমাজের চোখে আমি অবহেলিত নর্দমারর কীট,
সমাজ আমাকে জারজ বলে,আমি নাকি অবৈধ সন্তান,
আর…….
আমার মার কপালে জুটেছে বেশ্যারর সীলমোহর,
কারণ…….
আমার মার কাছে নেই এক টুকরো কাগজ।।

মার মুখে শুনেছি…
আমার বাবা নাকি প্রচন্ড ভালবাসতেন মাকে
তাদের দুজনের কাছে আসা,তাদের দুজনের ভালবাসা
তাদের সাহসী পদক্ষেপ,
হার মানায় এই সমাজের কাঠামোকে,
তবু তাদের অসীম ভালবাসার স্বীকৃতি দেয়নি সমাজ
কারণ, তাদের কাগজের সম্পর্ক নেই বলে।।
এক টুকরো কাগজে তারা আবদ্ধ করতে চায়নি তাদের ভালবাসাকে,
একটা স্বাক্ষরে চায়নি ভালবাসাকে দায়বদ্ধতার বেড়াজালে জড়াতে।
তারা চেয়েছে এমন একটা পৃথিবী
যেখানে তাদের ভালবাসা বন্দী থাকবে না
এক টুকরো কাগজে,
যেখানে তাদের ভালবাসা ভাঙ্গবে না
ছোট্ট একটা স্বাক্ষরে ।।

কিন্তু এ সমাজ তাদের সে অধিকার দেয়নি,
তাদের ভালবাসা দেয়নি,
তাদের ভালবাসতে দেয়নি
দিয়েছে শুধুই অপরিসীম ঘৃণা——–
আমাকে দিয়েছে জারজ নামের উপঢৌকন
আর আমার মাকে বেশ্যার সীলমোহর।।

শুধু এক টুকরো কাগজ নেই বলে………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *