“সিক্সটিন ডেইস অ্যাক্টিভিজম: লেটস স্পিক আপ” ক্যাম্পিং উদ্বোধনী

জেন্ডার ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সিক্সটিন ডেইস অ্যাক্টিভিজম একটি বার্ষিক আন্তর্জাতিক প্রচার যা ২৫ নভেম্বর, মহিলাদের বিরুদ্ধে সহিংসতা দূরীকরণের আন্তর্জাতিক দিবস হতে শুরু এবং ১০ ডিসেম্বর, মানবাধিকার দিবস পর্যন্ত চলে। এটি ১৯৯১ সালে উইমেনস গ্লোবাল  লিডারশিপ ইনস্টিটিউটে উদ্বোধনকারীদের দ্বারা শুরু করা হয়েছিল। নারী ও মেয়েদের প্রতি সহিংসতা রোধ ও দূরীকরণের আহ্বান জানাতে এটি বিশ্বজুড়ে ব্যক্তি ও সংস্থা দাঁড়া একটি সাংগঠনিক কৌশল হিসাবে ব্যবহৃত হয়। ২৫শে নভেম্বর ২০২০ এ রাত ৯টায় জুম ভিডিও কনফারেন্স এবং ফেইসবুক লাইভ স্ট্রিম এ, “দি ব্রেভ গার্লস” দ্বারা আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল “সিক্সটিন ডেইস অ্যাক্টিভিজম: লেটস স্পিক আপ” ক্যাম্পিং এর উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানটি পরিচালনা এবং উপস্থাপনার করেন রেনেকা আহমেদ অন্ত, ইয়ুথ এডমিনিষ্টেটর অফ দি ব্রেভ গার্লস।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন, জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের সম্পাদক এবং দি হাঙ্গার প্রজেক্ট-এর পরিচালক (প্রোগ্রাম) নাসিমা আক্তার জলি। নাসিমা আক্তার তার বক্তব্যের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানান এবং তার বক্তব্যের মাধ্যমে সকলের সাথে সিক্সটিন ডেইস অফ এক্টিভিজমের ইতিহাস, কারণ, প্রয়োজন; এসকল বিষয় তুলে ধরেন। তিনি আরো উল্লেখ করেন, দি ব্রেভ গার্লস প্ল্যাটফর্ম  এঁর গড়ে ওঠার গল্প এবং এঁর নিজ দমে এগিয়ে যাবার কথা। নাসিমা আক্তার বলেন “কন্যাশিশু এডভোকেসি ফোরামের মেয়েদের ক্ষমতায়নের পথে এগিয়ে যাবার স্বপ্নপুরনের আরেকটা শাখা হল এই দি ব্রেভ গার্লস প্ল্যাটফর্ম।” কন্যা শিশুদের সামনে সাফল্যের পথ চলা এবং এবং উজ্জ্বল ভবিষ্যতের কামনায় কথা জানিয়ে তিনি শুভেচ্ছা বক্তব্য শেষ করেন।

পরবর্তীতে সঞ্চালক রেনেকা আহমেদ বক্তব্যের জন্য আমন্ত্রণ জানান বিশেষ অতিথি, ২০২০ আন্তর্জাতিক শিশু শান্তিতে পুরস্কার বিজয়ী সাদাত রহমানকে।

সাদাত রহমান তার বক্তব্যে বলেন “আমি কাজ করছি সাইবার বুলিং নিইয়ে। দি ব্রেভ গার্লস  এঁর এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। আমাদের সবার মটো কাওকে পেছনে রেখে নয়। আমার আহবান থাকবে আপনাদের ওপর যাতে আপনারা এমন কার্যক্রমে প্রত্যন্ত অঞ্চলের মেয়ে এবং যুব নারীদের ও যুক্ত করেন।”

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটের ন্যাশনাল কমিশনার (প্রোগ্রাম) এবং সমতট ওপেন স্কাউট গ্রুপের সভাপতি মোহাম্মদ আতিক জামান রিপন। মোহাম্মদ আতিক জানান যে, বাংলাদেশ স্কাউট এবং ইউএন ওমেন নারী ক্ষমতায়নের জন্য যৌথ উদ্যোগ গ্রহণ করেছেন, ‘হি ফর সী’। ‘হি ফর সী’ এঁর প্রতিপাদ্য হলো একটি বার্তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যে মেয়েদের সকল কার্যক্রমে সমর্থন এবং সহায়তা করবে ছেলেরা এবং শুধু সমর্থনই নয় মেয়েদের অবগতির জন্য মেয়েদের পাশাপাশি ছেলেদের কেউ এই বিষয়টি নিয়ে কাজ করতে হবে। এছাড়া তিনি তার বক্তব্যে আরও বলেন, “এখন আর সেই সময় নেই যখন কেউ মেয়েদের অধিকারের প্রতি ভ্রুক্ষেপ করবে না অথবা মেয়েদের অধিকার নিয়ে প্রশ্ন তুলবে, এই সময় অতিক্রান্ত হয়েছে। এখন শুধু সামনে এগিয়ে যাবার পালা, মেয়েদের সামনে এগিয়ে যেতে হবে এবং নিজেদের অধিকার আদায় করে নিতে হবে এবং এটি উদ্দেশ্যেই এই সিক্সটিন ডেইস অ্যাক্টিভিজম: লেটস স্পিক আপ কর্মসূচি গঠিত।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থাপক রেনেকা আহাম্মেদ অন্ত দি ব্রেভ গার্লস এর এই আয়োজনের সহযোগীতায় থাকার জন্য জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম, সমতট এবং দৈনিক বর্তমান সময়কে ধন্যবাদ জানান। পাশাপাশি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রোগ্রামের ইতি ঘটান।

প্রতিবেদক- সুমাইয়া হাসান সিদ্দিকী,

ব্লগার দি ব্রেভ গার্লস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *